স্বমূর্তি দর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর নিজের সঙ্গে দেখা হলো রোনালদোর! নিজের সঙ্গে বলতে নিজের মূর্তির সঙ্গে দেখা। যুক্তরাষ্ট্রের ওরেগনে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির প্রধান কার্যালয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির ব্রোঞ্জের মূর্তিটি বসানো হয়েছিল এই শতাব্দীর প্রথম বছরেই। ১৭ বছর পর তাঁর চেয়ে আকারে কয়েক গুণ বড় মূর্তিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করলেন না রোনালদো। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানকে ২০ বছরেরও বেশি সময় ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে নাইকি। প্রতিষ্ঠানটিরই এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে গেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার ছবিটি নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে। ডেইলি মেইল।