স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ইমরান খান
‘আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলছি, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হওয়া চলবে না। বিষয়টির ওপর আমি নিবিড় পর্যবেক্ষণ করছি। যদি এ ধরনের কিছু ঘটে, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব’—পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করায় স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের ওপর খেপেছেন দেশটির সাবেক অধিনায়ক ইমরান খান।পাকিস্তান ক্রিকেটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকেই ‘সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে ইমরান খান বলেন, ‘পাকিস্তানি ক্রিকেট দলের বদলে আমি রেহমান মালিককেই বেশি পর্যবেক্ষণ করব। ক্রিকেট দল দিয়ে আমার কোনো শঙ্কা নেই, যত শঙ্কা মালিককে নিয়ে।’দুই দিন পর মোহালিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ‘মহারণ’। ক্রিকেটের ব্যাপ্তি ছাড়িয়ে চারদিকে যেন যুদ্ধের দামামা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের ক্রিকেটারদের কোথায় উজ্জীবিত রাখার চেষ্টা করবেন, তাঁর কণ্ঠে উল্টো হুঁশিয়ারি! ইমরান মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ইংরেজি জ্ঞানের দুর্বলতার কারণেও বক্তব্যটা এভাবে হয়ে থাকতে পারে, ‘আমি মন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিনি। ইংরেজি ভাষায় ওর ভালো দখল নেই। হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছে!’ ওয়েবসাইট।