স্বরূপে নেই তামিমের ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

সর্বোচ্চ রান করেও দলকে জেতাতে পারলেন না তামিম ইকবাল। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে তামিমের দল সেন্ট লুসিয়া জোউকন ৩৩ রানে হেরেছে অ্যান্টিগা হকসবিলসের কাছে। তিন ম্যাচ খেলে এখনো পর্যন্ত একটি ম্যাচে জয় পেয়েছে সেন্ট লুসিয়া।
ক্যারিবিয়ায় সময়টাই ভালো যাচ্ছেন না তামিমের। ব্যাট হাতে এখনো খুব উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। কাল অ্যান্টিগার বিপক্ষে ভালো কিছু করার প্রতিশ্রুতি অবশ্য ছিল। কিন্তু মারলন স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তার পরও সান্ত্বনা, সেন্ট লুসিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোর তাঁরই। ৩৯ বলে তামিম ৩৩ করেছেন, মেরেছেন মাত্র দুটো চার।
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুটো ম্যাচে বারবাডোজের পক্ষে নায়ক সিসিএলের অপর বাংলাদেশি সাকিব আল হাসান। সর্বশেষ ত্রিনিদাদের বিপক্ষে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়ে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং বিশ্লেষণের মালিক এখন সাকিব। বন্ধু সাকিব ফর্মে ফিরেছেন, এখন তামিমের ফেরার অপেক্ষা।