স্বর্ণশৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে সম্মানিত করার জন্য স্বর্ণপদক দেওয়ার প্রচলন আছে প্রায় সব দেশেই। ফুটবলারদের যেমন সোনার বল দেওয়া হয়, ক্রিকেটারদের সোনার ব্যাট দেওয়ার উদাহরণও আছে। তাই বলে সোনার শৌচাগার দেওয়াটা বোধ হয় একটু বেশিই হয়ে যায়! জাপানের কেই নিশিকোরি এই দারুণ সম্মান পেয়েছেন। তবে এই উপহার দেওয়ার একটা কারণ আছে। গত ইউএস ওপেনের এই ফাইনালিস্ট কদিন আগেই চুক্তি করেছেন শৌচাগার সজ্জা নির্মাতা প্রতিষ্ঠান লিক্সিলের সঙ্গে। ৩০ বর্গ সেন্টিমিটারের সুদৃশ্য এই শৌচাগার উপহার দিয়েছে তারাই। আর লিক্সিলের সঙ্গে নিশোকিরির চুক্তি হয়েছে ২০১৮ সাল পর্যন্ত, তত দিন পর্যন্ত তাঁর জার্সি ও কিটে শোভা পাবে কোম্পানির নাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিশিকোরি এই উপহার বাসার কোথায় রাখবেন? এএফপি।