স্বল্প পুঁজিতেও জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল চেন্নাইয়ে প্রথমে ব্যাট করে মাত্র ১৭১ রান তুলেও জিতেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৬৫ রানে অলআউট করে ৬ রানের জয় পায় ইংলিশরা। বিশ্বকাপে এর চেয়েও কম রান করে জেতার উদাহরণ আছে আরও ৩টি। সবচেয়ে কম রান তাড়া করে হারার রেকর্ডটিতে জড়িত ইংল্যান্ডের নাম। ১৯৯২ বিশ্বকাপে মাত্র ১৩৫ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু এডো ব্রান্ডেসের দুর্দান্ত বোলিংয়ে (৪/২১) মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৯৭৯ বিশ্বকাপে ১৬৬ রানের লক্ষ্যে ছুটে পাকিস্তান ১৫১ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের কাছে হারে ১৪ রানে। এর পরে আছে ১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেনিয়ার সেই ঐতিহাসিক জয়টি। মাত্র ১৬৬ রান করেও ৭৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় প্রথমবার বিশ্বকাপে আসা দলটি। ২০০৩ বিশ্বকাপে কানাডার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি আছে পাঁচে। কানাডার ১৮০ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ১২০ রানে।