স্বল্পস্থায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতার মাশুল দিলেন ডেভিড ময়েস। যোগ দেওয়ার ২৯৬তম দিনেই ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ধরিয়ে দিল বরখাস্তের চিঠি। পূর্বসূরি স্যার অ্যালেক্স ফার্গুসন ২৭ বছর সর্বেসর্বা ছিলেন ওল্ড ট্রাফোর্ডে, ময়েস টিকলেন না এক বছরও। ইউনাইটেডের ইতিহাসে ময়েসের চেয়ে কম সময় কোচ ছিলেন মাত্র দুজন— ওয়াল্টার ক্রিকমার ও ল্যাল হিলড্রিচ। ৯ নভেম্বর ১৯৩১ থেকে ১৩ জুলাই ১৯৩২ পর্যন্ত ২৪৮ দিন দায়িত্বে ছিলেন ক্রিকমার। পরে দ্বিতীয় মেয়াদে তিনি আট বছর কোচ ছিলেন রেড ডেভিলদের। কিন্তু ১৯২৬-২৭ মৌসুমে সবচেয়ে কম ১৮৮ দিন দায়িত্বে থাকা জর্জ ক্ল্যারেন্স ‘ল্যাল’ হিলড্রিচ দ্বিতীয় সুযোগ আর পাননি।