স্বল্পস্থায়ী ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনিতে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র ৩১.৪ ওভারে। ওভারের হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দশম স্বল্পস্থায়ী ইনিংস। তবে এই ১০ বারের মধ্যে আটবারই ওরা এই দুর্ভাগ্যের শিকার হয়েছে ১৯১০ সালের আগে। গত ১১৩ বছরের মধ্যে মাত্র একবার এর চেয়ে কম ওভার খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হয়েছে ইংল্যান্ড। ২০০২ সালে ব্রিসবেনের দ্বিতীয় ইনিংসে নাসের হুসেইনের দল অলআউট হয়েছিল মাত্র ২৮.২ ওভার খেলে। যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে এর চেয়ে কম ওভারে ইংল্যান্ডের অলআউটের নজির আছে মাত্র পাঁচবার।