স্বাগতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারের বিশ্বকাপে স্বাগতিক দল কখনোই চ্যাম্পিয়ন হয়নি সবারই জানা। প্রথম চার আসরে মাত্র একবারই স্বাগতিকেরা উঠেছে সেমিফাইনালে। ২০১২ সালে শ্রীলঙ্কা অবশ্য খেলেছিল ফাইনালেই। সাত ম্যাচে চার জয়, দুই হার, এক টাই নিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ জয়ের হিসাবে স্বাগতিকদের মধ্যে লঙ্কানরা আছে দুইয়ে। ২০০৭ সালে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সুপার এইটে একটি মাত্র ম্যাচ হেরেই বিদায় নিতে হয় প্রোটিয়াদের। ২০১০ সালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের তিনটিতে জিতেছিল। ২০০৯ সালের আয়োজক ইংল্যান্ড পাঁচ ম্যাচে জিতেছিল দুটিতে, বাকি তিনটিতেই হার।