প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন মার্ক এডমন্ডসন। র্যাঙ্কিং ছিল ২১২। সবচেয়ে বেশি র্যাঙ্কিং নিয়ে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড এটি। অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সর্বশেষ অস্ট্রেলীয় পুরুষও এডমন্ডসনই। রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে, চার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের পুরুষ এককেই স্বাগতিক খেলোয়াড়দের প্রতি ভাগ্যদেবী যেন বিরূপ। অস্ট্রেলিয়ান ওপেনে গত ৩৪ বছরে স্বাগতিক কোনো খেলোয়াড় জেতেননি। ১৯৮৩ সালে ইয়ানিক নোয়া সর্বশেষ ফরাসি হিসেবে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। উইম্বলডন সর্বশেষ কোনো ব্রিটিশ খেলোয়াড়ের হাতে উঠেছে ১৯৩৬ সালে, ফ্রেড পেরির সৌজন্যে। ইউএস ওপেনে অবশ্য অপেক্ষাটা এত দীর্ঘ নয়। ২০০৩ সালে সর্বশেষ জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই রডিকও এবার বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডেই।