স্বাগতিকদের মিশ্র অনুভূতির দিন
মিশ্র অনুভূতিতে কালকের দিনটা কাটল বাংলাদেশের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসের দলগত গ্রুপ পর্বে কালও হেরে গেছে জাভেদ, স্নিগ্ধারা। মিশ্র দ্বৈতে জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেনি।পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল দলগত বালক বিভাগে ভারতের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। বালিকা বিভাগেও একই ব্যবধানে হার, প্রতিপক্ষ মালয়েশিয়া। শুধু বালক বিভাগের ফয়সাল ভারতের অর্ণবের বিপক্ষে একটি গেম জিতে হারটাকে ৩-১ করেছে। এতে দলগত বিভাগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।মিশ্র দ্বৈতে শারমীন ও হিমেল ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরেছে ১-৩ সেটে। এরপর জাভেদ-স্নিগ্ধাও ৩-০ সেটে হেরেছে শ্রীলঙ্কার কাছে। আর প্রথম রাউন্ডে যোবায়ের-আঁখি জুটি ৩-২ সেটে পাকিস্তানের কাছে ও হূদয়-রোকাইয়া ৩-১ সেটে নেপালের কাছে হেরেছে।বাংলাদেশের হারের দিনে বালকদের দলগত ফাইনালে উঠেছে ভারত ও চীন। বালিকাদের বিভাগে ফাইনালে উঠেছে থাইল্যান্ড ও চীন।সরিয়ে ফেলা হয়েছে ব্যানার: উডেনফ্লোর জিমনেসিয়ামের সামনের রেলিংয়ে টাঙানো তায়কোয়ান্দো খেলোয়াড় এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার কাল সরিয়ে ফেলা হয়েছে।’