প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে কালকের দিনটা খুব খারাপই গেল স্বাগতিকদের। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন এলিনা সুলতানা ও দুলালী হালদার। মহিলা এককের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এলিনা ২১-১০, ২১-১০ পয়েন্টে হেরেছেন রাশিয়ার কেসিনা পোলিকারপোভার কাছে। দুলালী ২১-৬, ২১-৬ পয়েন্টে হেরেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াংয়ের কাছে। মহিলা এককের মতো মিশ্র দ্বৈতেও হেরেছে বাংলাদেশ। চাঁদ লাল ও রেহানা পারভীন জুটি ২১-১১, ২১-৬ পয়েন্টে হেরেছেন থাইল্যান্ডের আমপুনসুবান ও চোচুওং জুটির কাছে। বাংলাদেশের প্রতিযোগীদের একেক করে আত্মসমর্পণের পর পুরুষ দ্বৈতেই একটু লড়েছেন রাহাত কবির ও সালেহ আহমেদ। এই দুজন ভারতের প্রণব চোপড়া ও অক্ষয় দেওয়ালকরের কাছে হেরেছেন ২১-১৭, ২১-১২ পয়েন্টে।