স্বাধীন বাংলা ফুটবল দলের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠকদের সম্মানে মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে আগামীকাল ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বাধীন বাংলা ফুটবল দল। সময়স্বল্পতা, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর না থাকায় সব জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠককে দাওয়াত কার্ড পৌঁছানো সম্ভব হয়নি। এ জন্য এই বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে ইফতারে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা। —বিজ্ঞপ্তি