স্বাধীনতা কাপ ফুটবলে তিন বিশ্ববিদ্যালয়
আগামী ২ মার্চ ১৪টি দল নিয়ে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবলের বাছাইপর্ব। কাল বাফুফে ভবনে বাছাইপর্বের ড্র হয়েছে।অংশ নিচ্ছে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়—ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর। প্রথমে নকআউটভিত্তিক পর্বে ৭টি ম্যাচ হবে। ৭টি জয়ী দল যাবে পরবর্তী ধাপে। হেরে যাওয়া ৭টি দলের একটিকে নেওয়া হবে লটারির মাধ্যমে। আট দলের মধ্যে আবার চারটি নকআউট ম্যাচ। জয়ী দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে।সরাসরি খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯টি ও ২০১১ সালে সর্বশেষ স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। ১২ দল খেলবে তিনটি গ্রুপে। তিন চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ খেলবে সেমিফাইনালে। চূড়ান্ত পর্ব শুরু হতে পারে ১৩ মার্চ।২-১৭ মার্চ কলকাতার আইএফএ শিল্ডে খেলতে মুক্তিযোদ্ধাকে অনুমতি দিয়েছে লিগ কমিটি। স্বাধীনতা কাপ শুরুর পরও যদি আইএএফএ শিল্ডে টিকে থাকে মুক্তিযোদ্ধা, তাহলে ঢাকার টুর্নামেন্টে প্রয়োজনে নিজেদের আরেকটি দল খেলাবে তারা।