স্বাধীনতা কাপ শুরু ৬ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে মাঠে গড়ানোর কথা ছিল স্বাধীনতা কাপ ফুটবল। তবে কাল সংবাদ সম্মেলনে বাফুফে জানাল, খেলা শুরু হবে ৬ মার্চ থেকে। উদ্বোধনী ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এটিএন বাংলা।কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও বিমানবাহিনী। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামেও। ৩১ মার্চের মধ্যেই ফাইনাল শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজক বাফুফে। এই টুর্নামেন্টের উল্লেখযোগ্য দিক হলো, এতে অংশ নিচ্ছে দেশের তিনটি বিশ্ববিদ্যালয় দল—ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী।