স্বাধীনতা কাপ স্কোয়াশে চ্যাম্পিয়ন স্বপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা কাপ স্কোয়াশের প্রিমিয়ার বিভাগে চ্যাম্পিয়ন ওশিন গ্রুপের স্বপন পারভেজ। কাল গুলশান ক্লাবে ফাইনালে স্বপন ৩-০ সেটে হারিয়েছে উত্তরা ক্লাবের সুমনকে। ‘এ’ বিভাগের ফাইনালে নৌবাহিনীর সাইফুল মিয়া ৩-০ সেটে গুলশান ক্লাবের বিশু নাথকে, ‘বি’ বিভাগের ফাইনালে আর্মি দলের মো. রফিক ৩-২ সেটে একই দলের ইমরুল হাসানকে হারিয়ে শিরোপা জেতেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।