স্বাধীনতা কাপের ফাইনালে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শেখ জামাল ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। মোহামেডানের ডিফেন্ডার বেইবেকের আত্মঘাতী গোলে হেরেছে সাদা-কালোরা। ম্যাচের ৭৪ মিনিটে বাম প্রান্ত দিয়ে আলমগীর রানার ক্রস বক্সের ভেতরে থাকা বেইবেকের মাথায় লেগে বল ঢোকে জালে। আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।