স্বাধীনতা দিবস কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন কাবাডি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাবাডি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতের তিনটি রাজ্য কাবাডি দল—পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর ক্লাব, বিহার ও আসাম কাবাডি দল।২৭ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে শুরু হবে বিশ্বকাপ কাবাডি। এর আগে এমন একটি টুর্নামেন্ট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন খেলোয়াড়েরা। ১১ মার্চ বিদ্যাসাগর ক্লাব টাঙ্গাইলে একটি ও ঢাকায় পরদিন আরেকটি প্রদর্শনী ম্যাচ খেলবে।