স্বাধীনতা দিবস কাবাডি সেনা ও বিজিবির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেনাবাহিনী ৩৮-১৭ পয়েন্টে আসাম রাজ্য কাবাডি দলকে ও ৩০-২১ পয়েন্টে পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর কাবাডি দলকে হারিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭-২০ পয়েন্টে বিহার রাজ্য কাবাডি দলকে ও ৪৯-৩৬ পয়েন্টে আসাম রাজ্য কাবাডি দলকে হারিয়েছে।