স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বের খেলা। কিন্তু পিছিয়ে গেল স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবলের কারণে। ১০ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এটি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল গত ২৬ মার্চের পেশাদার ফুটবল লিগ কমিটি ও বাংলাদেশ লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর যৌথ সভায়। কাল সেটি চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের ফিকশ্চার ও ফরম্যাট অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এতে অংশ নেবে বাংলাদেশ লিগের ১২টি দল। স্বাধীনতা দিবস ফুটবল শেষ হলেই আবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিরবে বাংলাদেশ লিগ।