স্বাধীনতা দিবস টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানার গ্রুপ স্বাধীনতা দিবস টেনিসের বালক এককের অনূর্ধ্ব-১৪ বছরে চ্যাম্পিয়ন হয়েছে মামুন। রমনা টেনিস কমপ্লেক্সের ফাইনালে কাল সে ৬-৪, ৬-০ গেমে হারিয়েছে দেলোয়ারকে। বালক এককের অনূর্ধ্ব-১২ বছরে আদরকে (৭-৫, ৬-৩ গেমে) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহিন রেজা। অনূর্ধ্ব-১২ বছর বালিকা এককের চ্যাম্পিয়ন রেবেকা সুলতানা। ৬-৪, ৬-২ গেমে হারিয়েছে সে পিংকিকে। পুরুষ এককের ফাইনালে উঠেছেন অমল রায় ও রঞ্জন রাম। কাল অমল ৬-২, ০-৬, ৬-৩ গেমে পৃথুলকে এবং রঞ্জন ৬-৩, ৬-৪ গেমে আলমগীরকে হারিয়েছেন। মেয়েদের ফাইনালে উঠেছেন শারমিন আলম ও সাথী সরকার। শারমিন ৬-১, ৭-৬ গেমে মৌমিতুকে এবং সাথী ৬-০, ৭-৫ গেমে ইশিতাকে হারিয়েছেন। আজ ফাইনাল।