স্বাধীনতা দিবস টেনিস
ঢাকা ও ঢাকার বাইরের ২৮১ জন খেলোয়াড় নিয়ে আজ রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস। খেলা হবে পুরুষ একক-দ্বৈত, মহিলা একক-দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৪ ও ১২, বালিকা একক অনূর্ধ্ব-১২, মিনি টেনিস বালক ও বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে। ছয় দিনের টুর্নামেন্ট পৃষ্ঠপোষণা করছে রানার গ্রুপ।কাল সংবাদ সম্মেলনে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন) বলেছেন, এই টুর্নামেন্ট দেশের টেনিস এগিয়ে নিতে ভূমিকা রাখবে। উপস্থিত ছিলেন রানার গ্রুপের পরিচালক ও টেনিস ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আলী দ্বীন।টেবিল টেনিস : স্বাধীনতা দিবস ইটন উন্মুক্ত টেবিল টেনিসে বালক দলগত চ্যাম্পিয়ন হয়েছে মোলার টিটি দল। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল তারা ৩-২ সেটে হারিয়েছে বিমানকে। সেমিফাইনালে বিমান ৩-০ সেটে নড়াইলকে, মোলার টিটিও ৩-০ সেটে গাইবান্ধাকে হারিয়েছে। পুরুষ দলগত ‘ক’ গ্রুপের ফাইনালে বিমান ৩-১ সেটে ওয়ারীকে ও ‘খ’ গ্রুপের দলগত ফাইনালে পাললিক গ্রুপ ৩-২ সেটে আরমানিটোলাকে হারিয়েছে। মহিলা এককে জিতেছেন রহিমা, শারমিন ও রাইসা।