স্বাধীনতা দিবস দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান (শাকিল)। কেরানীগঞ্জের আটি ঘাটারচর প্রাইমারি স্কুলে দিনব্যাপী দাবায় সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়েছেন সুফিয়ান। ছয় পয়েন্ট পেয়ে রানারআপ মেহেদী হাসান পরাগ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।