স্বাধীনতা দিবস বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবলের দ্বিতীয় পর্বে কাল সেনাবাহিনী ২২-৭ পয়েন্টে রংপুর জেলা দলকে, মোহাম্মদপুর বিসি ১৬-১৩ পয়েন্টে পুলিশকে, বিজিবি ১৯-৮ পয়েন্টে রংপুর জেলা দলকে, নৌবাহিনী ২১-১৫ পয়েন্টে ধূমকেতু ক্লাবকে, রাজশাহী জেলা দল ১৫-১১ পয়েন্টে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে ও নৌবাহিনী ২১-১১ পয়েন্টে রাজশাহী জেলা দলকে হারিয়েছে। লা লিগায় ‘চ্যাম্পিয়নস লিগ’স্প্যানিশ লিগে হুট করে বেয়াড়া খ্যাপা ষাঁড়ের মতো বেড়া ভেঙে ঢুকে পড়েছে চ্যাম্পিয়নস লিগ। এবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের তিনটি দলই স্পেনের। একের বেশি আর দল আছে কেবল জার্মানির—বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। স্পেনের সেই তিন দলই মাঠে নামছে আজ। ‘ফিফা ভাইরাস’-এর পাশাপাশি তিন দলের জন্য যুক্ত হয়েছে ‘চ্যাম্পিয়নস লিগ’ ভাবনা। স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে মাঠে নামছে বলে তিন দলের ভাবনাতেই আজকের চেয়ে বেশি করে পরের ম্যাচটিই।এদিক দিয়ে রিয়াল মাদ্রিদ ও মালাগা বড় বাঁচা বেঁচে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের নেই। ফলে শিরোপা-দৌড়ে থাকার তাগিদও নেই। রিয়াল-মালাগা চাইলেই পুরো মনোযোগ আর শক্তি চ্যাম্পিয়নস লিগে বিনিয়োগ করতে পারে। বার্সার জন্য সেই সুবিধাটা নেই। তাদের একটা চোখ লিগে রাখতেই হচ্ছে। মঙ্গলবারের ম্যাচের জন্য আজ যে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হবে, সেই বিলাসিতার সুযোগ সামান্যই। আজ আবার বার্সার প্রতিপক্ষ সেল্টা ভিগো।লিগের সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে সেল্টা। হেরেছে সাতটিতেই। এমন প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তার একটাই কারণ, নিজেদের মাঠে সেল্টা মাঝেমধ্যেই ভয়ংকর হয়ে ওঠে। এমনকি রিয়ালকেও হারানোর বীরত্ব আছে তাদের। সেটা অবশ্য লিগে নয়, কোপা ডেল রেতে। কিন্তু অঘটনের স্বাদ তো পেয়েছে!মালাগাকেও অবশ্য লিগটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে। স্বল্প বাজেট, মাঝারি মানের দল ও বেতনসংকট নিয়েও এই দলটিকে এত দূর নিয়ে এসেছেন হোসে ম্যানুয়েল পেলেগ্রিনি। কিন্তু পরেরবারের চ্যাম্পিয়নস লিগে যাওয়াটা শঙ্কায় পড়ে গেছে। ৪৪ পয়েন্ট নিয়ে লিগে ছয়ে মালাগা। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলতে হলেও কমপক্ষে চারে থেকে শেষ করতে হবে। আশার কথা, সেই জায়গাটি মালাগার জন্য মাত্র ৩ পয়েন্ট দূরে। ৪৭ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদাদ। ৪৫ পয়েন্ট নিয়ে এর পরেই ভ্যালেন্সিয়া। লিগের প্রথম তিনটি জায়গা একরকম নির্ধারিত। ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বর জায়গায়টি পুনরুদ্ধার করেছে অনেক দিন অ্যাটলেটিকোর পিছু ছোটা রিয়াল। অ্যাটলেটিকোর পয়েন্ট অবশ্য রিয়াল থেকে মাত্র এক কম। তবে চার নম্বর থেকে মাদ্রিদের দুই প্রধান দলই নিরাপদ জায়গায় এগিয়ে (রিয়াল ১৪ পয়েন্টে, অ্যাটলেটিকো ১৩)। হোসে মরিনহো তাই চাইলে আজ মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখতেই পারেন। তবে সমস্যা ওই ‘ফিফা ভাইরাস’। বাছাইপর্বের ম্যাচ খেলতে দলের সবাই চলে গিয়েছিল জাতীয় দলে। ছন্দ ফিরিয়ে আনতে এখন আজকের ম্যাচটিই ভরসা।এর মধ্যে জাবি আলোনসোর কথায় বোঝা যাচ্ছে রিয়াল এবার কেমন চাপে, ‘সমর্থকেরা এবার আমাকে একটা কথাই বারবার বলেছে, ১০ নম্বরটা তারা চায়-ই চায়।’ এএফপি, রয়টার্স। ১০ নম্বর হলো রিয়ালের আক্ষেপ। চ্যাম্পিয়নস লিগে নয় নম্বর শিরোপাটা যে সেই এক দশক আগে জেতা! নির্ভীক তুরস্কের বার্সেলোনালিগ শিরোপার আশা একরকম ছেড়ে দেওয়া রিয়ালের চ্যাম্পিয়নস লিগই এখন ধ্যানজ্ঞান। প্রতিপক্ষ অবশ্য বড় নাম নয়। ড্র-ভাগ্য হোসে মরিনহোর দলের প্রতিপক্ষ বানিয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে। অনেকে তো লড়াইয়ের আগেই রিয়ালকে দেখতে পাচ্ছেন সেমিফাইনালে! তাদের যুক্তি, ‘পুঁচকে’ গ্যালাতাসারাই রিয়ালের সামনে কোনো বাধাই হতে পারবে না। কিন্তু রিয়াল তা মনে করে না। বরং ‘পচা শামুকে পা কাটার ভয়ে’ সতর্ক রিয়াল। মরিনহো তো কবেই বলে দিয়েছেন, গ্যালাতাসারাইকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।রিয়াল কোচের যুক্তিও অকাট্য—হাওয়ায় ভেসে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই ইউরোপের সেরা ক্লাবগুলোকে টপকে কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাই। সুতরাং সাবধান। আকারে-ইঙ্গিতে রিয়ালকে চোখ রাঙাচ্ছেও গ্যালাতাসারাই।রিয়াল-গ্যালাতাসারাইয়ের দ্বৈরথের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হবে—মরিনহো বনাম তাঁর সাবেক তিন শিষ্যের লড়াই। দুই শিষ্য আবার রিয়ালেরই একসময়ের ‘ঘরের ছেলে’ হামিত আলটিনটপ ও ওয়েসলি স্নাইডার। এই দুজনের পাশে আছেন দিদিয়ের দ্রগবাও। আলটিনটপ ও স্নাইডারের জন্য তো বুধবারের প্রথম লেগ নিয়ে আসছে অন্য রকম রোমাঞ্চ। ২০০৯ সালে মরিনহোর শিষ্য হয়ে ইন্টার মিলানে যাওয়ার আগে স্নাইডার দুই বছর কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। আলটিনটপের বার্নাব্যু স্মৃতি তো আর টাটকা। গত মৌসুমেই খেলেছেন রিয়ালে।বছর না ঘুরতেই ৩০ বছর বয়সী মিডফিল্ডার বার্নাব্যুতে যাচ্ছেন প্রতিপক্ষ হয়ে। কণ্ঠেও প্রতিদ্বন্দ্বিতার আঁচ। গ্যালাতাসারাইকে তুরস্কের বার্সেলোনা দাবি করে আলটিনটপ সাবেক ক্লাবকে দিয়ে রাখলেন হুমকিই, ‘আশা করি, রিয়াল মাদ্রিদ সমর্থকেরা সত্যিকার আলটিনটপকেই দেখবে। অবশ্যই আমাদের সুযোগ আছে। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমি অনেক ম্যাচই খেলেছি, যেখানে আমরা ফেবারিট হয়েও হেরেছি। প্রথম লেগটাই হবে আসল। আমরা যদি টিকে থাকি, ঘরের মাঠে ঠিকই ম্যাচটা শেষ করতে পারব। ইস্তাম্বুলে যেকোনো কিছুই সম্ভব। দল হিসেবে আমরা পাসিং ফুটবল খেলি, বল পায়ে থাকলে যারা চিন্তামুক্ত। আমরা তুরস্কের বার্সেলোনা। দলের সবচেয়ে ভালো দিকটা হলো, আমরা তিনটা পদ্ধতিতে খেলতে পারি। বার্নাব্যুতে আমরা আক্রমণাত্মক খেলব।’ ওয়েবসাইট।