স্বাধীনতা দিবস ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিস্টার স্বাধীনতা দিবস ভলিবলে সেনাবাহিনীর সামনে ছিল হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। কিন্তু কাল তাদের হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পল্টন ভলিবল স্টেডিয়ামের ফাইনালে পিডিবি জিতেছে ৩-১ সেটে। গত বিজয় দিবস ভলিবলের ফাইনালে সেনাবাহিনী পিডিবিকে হারিয়েছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।