প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তৃতীয়বারের মতো স্বাধীনতা দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে হওয়া ফাইনালে কাল সেনাবাহিনী ৩-০ সেটে হারিয়েছে তিতাস ক্লাবকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেনাবাহিনীর মুখার্জি, সেরা অ্যাটাকার তিতাস ক্লাবের রাসেল ও সেরা ডিফেন্ডার একই ক্লাবের জসিম।খোদা বক্সের মৃত্যুবার্ষিকী: ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বক্স মৃধার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মৃধা পরিবার, স্পোর্টস কমেন্টেটরস ফোরাম অব বাংলাদেশ, খোদা বক্স মৃধা ফ্যান ক্লাব ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।—বিজ্ঞপ্তি