স্বাধীনতা দিবস সাইক্লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ মাসে হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবস উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা। নানা কারণে সে সময় না পারলেও কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা আয়োজন করেছে সাইক্লিং ফেডারেশন। প্রতিযোগিতায় ৭ ইভেন্টের তিনটিতে সোনা জিতে চ্যাম্পিয়ন বিজেএমসি। ২টি সোনা জিতে রানার্সআপ বিজিবি। বিভিন্ন ইভেন্টে সোনা জিতেছেন বিজেএমসির ফারহানা সুলতানা, সমাপ্তি বিশ্বাস, মোহাম্মদ আলমগীর, বিজিবির সবুর খান, সিরাজুল ইসলাম, মিরপুর সাইক্লিং ক্লাবের শুক্লা বিশ্বাস, আনসারের তারিকুল ইসলাম।