স্বাধীনতা দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস হকিতে কাল বাংলাদেশ নৌবাহিনী ৪-৩ গোলে হারিয়েছে প্লেয়ার্স ফ্যাশনকে। নৌবাহিনীর বিল্লাল ২টি, মামুন ও শিহাব ১টি করে গোল করেছেন। ফ্যাশনের গোলদাতা কৌশিক, চন্দন ও নান্নু। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অন্য ম্যাচে সেনাবাহিনী ৩-২ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। সেনাবাহিনীর মিলন ২টি ও সাব্বির ১টি গোল করেছেন। বিমানবাহিনীর গোলদাতা জাহিদ ও মামুন।