স্বাধীনতা দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস হকির সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল সেনাবাহিনী ৭-৬ গোলে হারিয়েছে বিকেএসপিকে। অন্য ম্যাচে নৌবাহিনী ৫-২ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। ১৩ মার্চ প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী মুখোমুখি হবে বিমানবাহিনীর, অন্য সেমিফাইনালে নৌবাহিনী খেলবে বিকেএসপির সঙ্গে।