স্বাধীনতা দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস হকির ফাইনালে উঠেছে বিমানবাহিনী ও নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে বিমানবাহিনী শ্যুট আউটে ৫-৩ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। বিমানবাহিনীর খোরশেদুর রহমান ২টি ও পুষ্কর খীসা মিমো ১টি গোল করেন। সেনাবাহিনীর পক্ষে গোল করেন মিলন (২টি) ও মালেক (১টি)।
অন্য সেমিফাইনালে নৌবাহিনী ৬-৩ গোলে হারিয়েছে বিকেএসপিকে। জয়ী দলের কৃষ্ণ কুমার, মঈনুল ইসলাম কৌশিক ২টি করে গোল করেছেন। মামুনুর রহমান চয়ন ও সারোয়ার হোসেন ১টি করে গোল করেছেন। বিকেএসপির হয়ে আশরাফুল ২টি ও তানজিম ১টি গোল করেছেন। আজ ফাইনাল।