স্বাধীনতা দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরমানিটোলা জুনিয়রকে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে লিরিক গ্রুপ স্বাধীনতা দিবস হকি শুরু করল কাল বিমানবাহিনী। জয়ী দলের মামুন ও রুম্মান করেছেন ৩টি করে গোল। সাইফুল, মোরশেদুল, জাহিদ ও মনিরুজ্জামানের গোল ১টি করে। আরমানিটোলা জুনিয়রের গোলটি রাকিবের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল বারী প্রমুখ।