স্বাধীনতা দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিরিক গ্রুপ স্বাধীনতা দিবস হকিতে কাল জয় পেয়েছে সাধারণ বীমা ও নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল সাধারণ বীমা ৪-১ গোলে হারিয়েছে আরমানিটোলা জুনিয়রকে। জয়ী দলের গোলদাতা টিটু, তূর্য, হাবুল ও রাজন। আরমানিটোলার গোলটি করেছেন ইমন। অন্য ম্যাচে নৌবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। নৌবাহিনীর সোহাগ দুটি গোল করেছেন, অন্যটি করেছেন রিমন। বিমানবাহিনীর গোলটি সোহানুরের।