স্বাধীনতা দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিরিক স্বাধীনতা দিবস হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে ওয়ারী ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রামপুরা ক্রীড়াচক্রকে। হাসান যুবায়ের ৪টি, গোলাম মোস্তফা ৩টি গোল করেছেন। পুষ্কর খীসা ও শেখ নান্নু করেছেন ২টি করে। রিপন কুমার ও অজিত কুমারের গোল ১টি করে। অনুশীলন ক্যাম্প: ২২-২৯ মে ভোপালে অনুষ্ঠেয় ওবায়দুল্লাহ গোল্ডকাপ হকি প্রতিযোগিতার জন্য ডাক পেয়েছেন ২২ জন খেলোয়াড়। আজ বিকেল ৪টায় হকি স্টেডিয়ামের অনুশীলন ক্যাম্পে কোচ কাওসার আলী ও আবদুল্লাহ পিরুর কাছে সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলা হয়েছে।