স্বাধীনতা দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিরিক গ্রুপ স্বাধীনতা দিবস হকিতে কাল বাংলাদেশ নৌবাহিনী ১০-১ গোলে হারিয়েছে আরমানিটোলা জুনিয়রকে। নৌবাহিনীর বেলাল ৩টি, রিমন ও শিহাব ২টি করে এবং সোহাগ, মুর্তজা ও ইয়াকুব ১টি করে গোল করেছেন। খেলার প্রথম মিনিটে আরমানিটোলার একমাত্র গোলটি করেছেন রাকিব। গোল নিয়ে বিতর্কের ম্যাচে বিমানবাহিনী ওয়াকওভার দেওয়ায় সাধারণ বীমাকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।