স্বাধীনতা দিবসের খে লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ২৮-২৫ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়েছে।রাগবি: মোহামেডান ক্লাব মাঠে আগামীকাল শুরু হচ্ছে হোমটেক স্বাধীনতা কাপ রাগবি। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মেরিনার ইয়াংস, আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া ও ফ্লেম বয়েজ রাগবি ক্লাব। বাস্কেটবল: সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী, রেঞ্জার্স, নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল নৌবাহিনী ৫৬-৪০ পয়েন্টে বিকেএসপিকে, রেঞ্জার্স ৬৩-৬২ পয়েন্টে পুলিশকে ও নৌবাহিনী ১১১-৪১ পয়েন্টে বকশীবাজারকে হারিয়েছে।হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দিনব্যাপী হবে ইগলু স্বাধীনতা দিবস হ্যান্ডবল। অংশ নিচ্ছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ।—ক্রীড়া প্রতিবেদক