স্বাধীনতা দিবসের খে লা
বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবসে খেলার আয়োজন করেছে বিভিন্ন ফেডারেশন।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল উদ্বোধন করা হলো স্বাধীনতা দিবস হকি। এতে সেনাবাহিনী ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। গোল করেছেন কৃষ্ণকুমার, আবদুল খালেক ও রোকনুজ্জামান সোহাগ। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক হকি খেলোয়াড় ও মুক্তিযোদ্ধা হাবিবুল আলম।বাস্কেটবল: ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামীকাল শুরু হচ্ছে সিটিসেল স্বাধীনতা কাপ বাস্কেটবল। টুর্নামেন্টে অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ধূমকেতু ক্লাব, রেঞ্জার্স, বকশীবাজার ও বিকেএসপি।কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে আগামী পরশু শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাবাডি। এতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, বাংলাদেশ জেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।