স্বাধীনতা দিবসের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবাডি: কক্সবাজার সমুদ্রসৈকতে ২৮ মার্চ শুরু হবে স্বাধীনতা দিবস পুরুষ বিচ কাবাডি। ওয়ালটনের পৃষ্ঠপোষণায় বিচ কাবাডিতে খেলবে বিজিবি, পুলিশ, বাংলাদেশ জেল, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
টেবিল টেনিস: আজ পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু টেবিল টেনিসের তিন ইভেন্টে অংশ নেবেন ৭০ জন খেলোয়াড়। ফাইনাল আগামীকাল।
বক্সিং: পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আজ শুরু বক্সিংয়ের জুনিয়র, সিনিয়র ও মহিলা বিভাগে খেলবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজ এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
কুস্তি: পল্টন কাবাডি স্টেডিয়ামে আজ দিনব্যাপী ওয়ালটন উন্মুক্ত কুস্তিতে পুরুষ ও মহিলা বিভাগে ১৬টি ওজোন শ্রেণীতে খেলবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার প্রায় ১০০ জন কুস্তিগীর।