স্বাধীনতা দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মতো কাল ক্রীড়াঙ্গনেও লেগেছিল স্বাধীনতা দিবসের ছোঁয়া। কয়েকটি ফেডারেশন স্বাধীনতা দিবসে বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করেছে।
ফুটবল: কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাল দল ২-২ গোলে ড্র করেছে সবুজ দলের সঙ্গে। লাল দলের মনি দুটি গোল করেছেন। সবুজ দলের গোলদাতা মিলন ও নকিব।
হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬-১৮ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং বিজেএমসি ২৬-৯ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।