স্বাধীনতা দিবসের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ পুলিশ ১টি লোনাসহ ২৫-২৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খোন্দকার।বাস্কেটবল: ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে ফাইনালে নৌবাহিনী ৭৩-৫৩ পয়েন্টে হারিয়েছে বিকেএসপিকে। ফেডারেশনের সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন পুরস্কার তুলে দেন। রাগবি: চ্যাম্পিয়ন হয়েছে ফ্লেম বয়েজ রাগবি দল। কাল ফাইনালে তারা ৩৯-১৫ পয়েন্টে হারিয়েছে মাদারটেক রাগবি দলকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম।