স্বাধীনতা দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত স্বাধীনতা দিবস ক্রিকেটে মুখোমুখি হবে লাল এবং সবুজ দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। লাল দল: নাঈমুর রহমান (অধিনায়ক), রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন, আকরাম খান, মিনহাজুল আবেদীন, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, আলমগীর কবির, জিএস হাসান , জাহিদ রাজ্জাক মাসুম, শফিউল ইসলাম, ফারুক আহমেদ। সবুজ দল: এনামুল হক (অধিনায়ক), এহসানুল হক, সাজ্জাদ আহমেদ, মেহরাব হোসেন, সেলিম শাহেদ, জামালউদ্দিন বাবু, জাহাঙ্গীর আলম (উইকেটকিপার), মাহমুদুল হাসান রানা, আনিসুর রহমান, শফিউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, মোর্শেদ আলী খান।—ক্রীড়া প্রতিবেদকভলিবল: পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবলের উদ্বোধনী ম্যাচে কাল সেনাবাহিনী ৩-১ সেটে হারিয়েছে তিতাস ক্লাবকে। পল্টন ভলিবল স্টেডিয়ামে অন্য ম্যাচে বিমানবাহিনী ৩-২ সেটে হারিয়েছে নৌবাহিনীকে।—ক্রীড়া প্রতিবেদক