স্বাধীনতা দিবসের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল: বাফুফের অ্যাস্ট্রো টার্ফে সোনালী অতীত ক্লাবের ৪টি দল নিয়ে হবে প্রীতি ফুটবল ম্যাচ। জাতীয় দলের সাবেক খেলোয়াড়েরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে আজ দিনব্যাপী অনুষ্ঠেয় স্বাধীনতা দিবস কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ জেল ও পুলিশ দল। ভলিবল: পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবলে কাল সেনাবাহিনী ৩-০ সেটে বিমানবাহিনীকে এবং তিতাস ক্লাবও ৩-০ সেটে নৌবাহিনীকে হারিয়েছে। বাস্কেটবল: ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ থেকে শুরু তিন দিনব্যাপী স্বাধীনতা দিবস বাস্কেটবলে অংশ নিচ্ছে ১৬টি দল। রাগবি: মোহামেডান ক্লাব মাঠে আজ দিনব্যাপী হোমটেক স্বাধীনতা কাপ রাগবিতে অংশ নিচ্ছে চারটি দল।