স্বাধীনতা দিবসের খেলা
ফুটবলবাফুফের অ্যাস্ট্রো টার্ফে খেলছেন শেখ মোহাম্মদ আসলাম, রুম্মন বিন ওয়ালী (সাব্বির), আরিফ খান (জয়)। সোনালী অতীত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে খেলতেই কাল আবারও মাঠে নেমেছিলেন জাতীয় দলের সাবেক তারকারা। চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাদা দল। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে হলুদ দলকে। বক্সিংপল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে কাল দিনব্যাপী ছিল বক্সিং টুর্নামেন্ট। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির হাসিবুল, শাহীন, রাসেল ও আজহারুল। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর গ্রেগরি হাজদা ও আনোয়ার। ইন্টারমিডিয়েট বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির শেখ শাহরিয়ার, জাকির, বিকেএসপির সৌমিক। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহীর আইরিন আক্তার, যশোরের ফারজানা জোহরা।বাস্কেটবলসিটিসেল থ্রি-অন-থ্রি বাস্কেটবলের দ্বিতীয় পর্বে উঠেছে বিকেএসপি, মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, পুলিশ, ধূমকেতু, রাজশাহী ও রংপুর জেলা। এই ছয় দলের সঙ্গে দ্বিতীয় পর্বে খেলবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। কাবাডিপল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বাংলাদেশ জেলকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। ভলিবলভলিবলের ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও তিতাস ক্লাব। ভলিবল স্টেডিয়ামে কাল তিতাস ৩-১-এ বিমানবাহিনীকে হারিয়েছে। ২৯ মার্চ ফাইনাল। রাগবিহোমটেক রাগবিতে চ্যাম্পিয়ন ফ্লেম বয়েজ রাগবি ক্লাব। রানার্সআপ যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের নাজমুল হক।