স্বাধীনতা দিবসের খেলাধুলা
বক্সিং: পল্টন বক্সিং স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস বক্সিং। জুনিয়র বিভাগে তিনটি ওজন শ্রেণিতে, সিনিয়র বিভাগে পাঁচটি ওজন শ্রেণিতে ও মহিলা গ্রুপে দুটি ওজন শ্রেণিতে অংশ নেবেন শতাধিক বক্সার।
ভলিবল: কাল দিনের প্রথম ম্যাচে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) হারিয়েছে বাংলাদেশ জেলকে। তিতাস ক্লাব জিতেছে নৌবাহিনীর বিপক্ষে। দুটি সেটই ৩-০।
রাগবি: মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ দিনব্যাপী হবে স্বাধীনতা দিবস রাগবি। অংশ নিচ্ছে সেনাবাহিনী, ভিক্টোরিয়া স্পোর্টিং, বাংলাদেশ অ্যামেচার রাগবি, রাজধানী রাগবি, গাজীপুর রাগবি ও কমার্স কলেজ রাগবি ক্লাব।
হ্যান্ডবল: পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে পুলিশ ও কোয়ান্টাম। মহিলা বিভাগেও ফাইনালে পুলিশের প্রতিপক্ষ বিজেএমসি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ ফাইনাল।
গলফ: কুর্মিটোলা গলফ কোর্সে কাল শেষ হয়েছে শিকদার গ্রুপ স্বাধীনতা কাপ গলফ। চ্যাম্পিয়ন হয়েছেন জাকি আহমেদ, রানারআপ আবদুল্লাহ ফারাবি, লেডিস উইনার কিম হি সুন।