স্বাধীনতা দিবসের খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবাডি: স্বাধীনতা দিবস কাবাডিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে হওয়া ফাইনালে নৌবাহিনী ২৫-২৩ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
বাস্কেটবল: সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবলের ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কাল সেমিফাইনালে সেনাবাহিনী ৭৬-৭৫ পয়েন্টে হারিয়েছে ধূমকেতু ক্লাবকে। দিনের অন্য সেমিফাইনালে নৌবাহিনী ৯২-৪৬ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে। আজ ফাইনাল।
হ্যান্ডবল: পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বিজিবি ও পুলিশ। মহিলা বিভাগের ফাইনালে উঠেছে আনসার ও পুলিশ। পল্টন হ্যান্ডবল মাঠে কাল পুরুষ বিভাগে আনসার ৩৯-১৫ গোলে কোয়ান্টাম স্পোর্টিয়ামকে ও বিজিবি ৩৪-২১ গোলে পুলিশকে হারিয়েছে। মহিলাদের খেলায় আনসার ২৪-১০ গোলে পুলিশকে হারিয়েছে। আগামীকাল ফাইনাল।
কুস্তি: পল্টন কাবাডি স্টেডিয়ামে আজ দিনব্যাপী হবে স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি। পুরুষ ও মহিলা বিভাগে ১৬টি ওজন শ্রেণিতে হবে খেলা।