স্বাধীনতা দিবসের খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি: আগের ম্যাচে পুলিশকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার দিনে একাই ৬ গোল করেছিলেন রাসেল মাহমুদ (জিমি)। ঢাকা ব্যাংক স্বাধীনতা দিবস হকিতে কালও হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন মোহামেডানের স্ট্রাইকার। সুবাদে সেনাবাহিনীকে ৬-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করে ফেলল সাদা-কালোরা। অন্য গোলটি রিমন কুমারের। আজ প্রথম সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ বিমানবাহিনী। কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কালকের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৯-৩০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জেলকে।—ক্রীড়া প্রতিবেদক।