প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন ২৬৭১ জন, ওয়ানডে ১৯৪১ জন আর টি-টোয়েন্টি ৫৩৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫০৯৫ জন। তবে মাত্র দুজন ক্রিকেটার আছেন, যাঁদের স্ত্রীরাও খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। এঁদের একজন আবার খুবই বিখ্যাত নাম। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং একসময় টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি স্যার রিচার্ড হ্যাডলির স্ত্রী কারেন হ্যাডলিও খেলেছেন নিউজিল্যান্ডের মহিলা দলের হয়ে। যদিও খেলেছেন কেবল একটিই ওয়ানডে। কারেনের সঙ্গে অবশ্য রিচার্ডের এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। আরেক জুটিতে আবার স্ত্রী-ই খেলেছেন বেশি। রজার প্রাইডক্স ৩টি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে, স্ত্রী রুথ ওয়েস্টব্রুক টেস্ট খেলেছেন ১১টি!