স্বামীকে ‘বাদ’ দিয়ে খুশি লি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের টেনিস তারকা লি না। মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা এই খেলোয়াড়ের কোচ হিসেবে এত দিন ছিলেন স্বদেশি ঝিয়াং শেন। ব্যক্তিগত জীবনে ঝিয়াং আবার লি নার স্বামী। কিন্তু সম্প্রতি স্বামীকে চাকরিচ্যুত করে লি না কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ডেনমার্কের মাইকেল মর্টেনসেনকে। স্বামীকে ‘বাদ’ দিয়ে আনা নতুন কোচের অধীনে কেমন আছেন লি না?‘লোকে বিষয়টি কীভাবে দেখছে, এ নিয়ে আমি ভাবছি না। আমার আত্মবিশ্বাস অনেক নিচে নেমে গিয়েছিল। বুঝতে পারছিলাম, কোচ পরিবর্তন করা দরকার। আমি এখন বেশ ভালো আছি। নতুন কোচের সহায়তায় নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন লি না।হ্যাঁ, লি নার ভালো থাকারই কথা। নতুন কোচের অধীনে পারফরম্যান্সই এর প্রমাণ। স্বামীকে বাদ দেওয়ার আগে টানা চারটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি। ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠেন লি না।পারফরম্যান্স না হয় ভালো হচ্ছে, কিন্তু পারিবারিক জীবনটা বিষাদে ভরে যায়নি তো? প্রশ্নটা উড়িয়ে দিয়েছেন লি না, ‘আমাদের সম্পর্ক আগের মতোই আছে। আমাদের মধ্যে বেশ যোগাযোগ রয়েছে। আমার প্রতি ওর আস্থাও রয়েছে।’ ওয়েবসাইট।