স্বীকার করলেন ভিলাস-বোয়াসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যা রটে, তার কিছুটা তো বটে’—কথাটা সত্য প্রমাণ হলো আরেকবার। কিছুটা নয়, বলা যায় প্রায় পুরোটাই সত্যি। আন্দ্রে ভিলাস-বোয়াস স্বীকার করেছেন, দলের সব খেলোয়াড়ের সমর্থন পাচ্ছেন না তিনি। ‘বিদ্রোহ’ বলে অনেক সংবাদমাধ্যমে যে খবর, সেটা অবশ্য উড়িয়ে দিয়েছেন চেলসি কোচ। তবে অনেকের সমর্থন না পাওয়ার কথা প্রকাশ্যে যখন বলছেন, ঘটনা গুরুতর কিছু তো বটেই। ভিলাস-বোয়াস অবশ্য হাল ছাড়তে রাজি নন। দাবি করেছেন, ক্লাব মালিকের পুরো সমর্থন পাচ্ছেন তিনি, কাজেই এগিয়ে যাবেন নিজের পরিকল্পনামতোই।গত শনিবার এভারটনের কাছে হেরে চেলসি নেমে যায় পয়েন্ট টেবিলের পাঁচে। সংবাদমাধ্যমের খবর, পরদিন ক্লাবের অনুশীলনে সরাসরি ভিলাস-বোয়াসের ফুটবলজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন দলের কয়েকজন ফুটবলার। কোচকে ফুটবলারদের চ্যালেঞ্জ করার ঘটনা নাকি নিজ চোখেই দেখেছেন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। দিন দুয়েক আগে ভিলাস-বোয়াসের সাবেক ক্লাব পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্টো ডা কস্টা বলেন, চেলসির কয়েকজন ফুটবলার এখনো হোসে মরিনহোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। ওই ফুটবলারদের সমর্থন পাচ্ছেন না ভিলাস-বোয়াস। আব্রামোভিচ নাকি পুরো ব্যাপারটাই জানেন। রুশ ধনকুবেরকে তাই ইদানীং নিয়মিতই দেখা যায় ক্লাবের অনুশীলন মাঠ কবহ্যামে।এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ বার্মিংহামের মুখোমুখি হচ্ছে চেলসি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিলাস-বোয়াস গুঞ্জনগুলো স্বীকার করে নিলেন একটু ঘুরিয়ে, ‘এটা খুবই স্বাভাবিক (সমর্থন না থাকা)। ওদের সমর্থন আমার প্রয়োজন নেই। ক্লাব মালিকের সমর্থন আছে আমার প্রতি। আমার প্রতি পুরো আস্থা আছে তাঁর এবং আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাব আমরা।’ ওয়েবসাইট।