স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটু হলে ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। ‘কৃতকর্মের’ পর মন্টি পানেসারেরও সেটা মনে হয়েছিল। নৈশক্লাবে মাতাল হয়ে দারোয়ানের গায়ে মূত্রত্যাগ করেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। সেটা নিয়ে সে কি হইচই। পরে ইংল্যান্ডের অ্যাশেজ দল থেকেই বাদ পড়েন। এত দিন পর পানেসার ঘটনাটা নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, ইচ্ছা করে কাজটা করেননি। সংবিত ফিরে পাওয়ার পরে ভীষণ ভয়ই পেয়েছিলেন, ‘আমার প্রথম অনুভূতিটা ছিল আমার ইংল্যান্ড ক্যারিয়ার শেষই হয়ে গেছে। আমি নিঃসঙ্গ ও বিপর্যস্ত বোধ করছিলাম।’ অস্ট্রেলিয়ায় ফিরতি অ্যাশেজের জন্য ডাক পেয়েছেন বলেই হয়তো মনের দুয়ার খুলে দিলেন! এএফপি।