স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতালানিয়ান, আস্তুরিয়ান, আন্দালুসিয়ান, মাদ্রিদিয়ান—কত শত ভেদাভেদ এক স্প্যানিশদের মধ্যে। গত ১১ জুলাই এসব জাতিগত ভেদাভেদ মিলিয়ে দিয়ে এক স্পেনের পতাকাতলে সবাইকে নিয়ে এসেছিলেন জাভি-ইনিয়েস্তা-ক্যাসিয়াসরা।দেশকে একত্র করা স্পেনের বিশ্বকাপজয়ী দল সেটিরই স্বীকৃতি পেল এবার। সেই স্বীকৃতির নাম ‘প্রিন্স অব আস্তুরিয়ান অ্যাওয়ার্ড’। প্রিন্স ফেলিপ গতকাল এবারের বিজয়ীদের নাম জানালেও আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে অক্টোবর মাসে।স্পেনের যুবরাজের নামে ১৯৮০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দেশটির ‘প্রিন্স অব আস্তুরিয়ান ফাউন্ডেশন’। এর আগে ক্রীড়া বিভাগে মার্টিনা নাভ্রাতিলোভা, রাফায়েল নাদাল, কার্ল লুইসরা পেয়েছেন এই পুরস্কার। এএফপি।