স্মরণীয় শেষের প্রত্যাশায় জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন জেরার্ড
স্টিভেন জেরার্ড

তাঁর দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে গেছেন এমন কোচের সংখ্যা নেহায়ত কম হবে না। গুঞ্জন আছে, স্টিভেন জেরার্ডকে ম্যানচেস্টার ইউনাইটেডে নেওয়ার চেষ্টা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনও। কিন্তু ওই যে, লিভারপুলের প্রতি আনুগত্য৷ কোনো প্রলোভনেই সেখান থেকে তাঁকে টলাতে পারেনি কেউ৷ মানুষ জেরার্ডও তাঁর সতীর্থদের কাছে পরিচিত খুবই বিনয়ী এবং নম্র একজন ।
এই যে ক্লাবের প্রতি আনুগত্য, সহ-খেলোয়াড়দের শ্রদ্ধাভাজন হয়ে থাকা; এর বাইরেও জেরার্ডের আরও একটা গুণ আছে, যা অনেকেরই অজানা। লিভারপুল ও ইংল্যান্ড অধিনায়ক ভীষণ বাস্তববাদী। কঠিন সত্যটা গ্রহণ করতে পারেন খুবই সহজে। তাই তো বিশ্বকাপে ইংল্যান্ড দল নিয়ে সমর্থকদের প্রত্যাশা, সংবাদমাধ্যমের এত হইচইয়ের ভিড়েও জেরার্ডের বাস্তবকথন, ‘আমি প্রত্যাশা আকাশে তুলে দিতে চাই না। আমি যদি এখন বলি যে আমরা বিশ্বকাপ জিতব, তাহলে সেটা হাস্যকর শোনাবে। আমি শুধু নিশ্চিত করতে পারি ইংল্যান্ড শতভাগ উজাড় করে খেলবে।’
তাহলে কি বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো সম্ভাবনা দেখছেন না অধিনায়ক? জবাবটা এবারও প্রত্যাশার লাগাম টেনে ধরে রেখে, ‘আমি সব সময় বলি, এ রকম বড় টুর্নামেন্টে যদি ভাগ্য আপনার পক্ষে থাকে, বল যদি আপনার কাছে থাকে, অসম্ভবকেও জয় করা যায়। আমার সৌভাগ্য হয়েছে লিভারপুলের হয়ে এ রকম অসাধ্য সাধন করার, আমি চেলসিকেও এটা করতে দেখেছি (২০১২ চ্যাম্পিয়নস লিগ জয়)। সব সময় সেরা দলটাই জেতে এমন নয়। সুতরাং আমরা আশা নিয়ে যেতেই পারি।’

এই আশার অনেকটুকু তাঁকে ঘিরেও। ইতালি, উরুগুয়ে আর কোস্টারিকাকে নিয়ে গড়া মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসতে প্রায় তারুণ্যনির্ভর দল গড়েছেন কোচ রয় হজসন। তবে ৪৮ বছরের আক্ষেপ ঘোচাতে তাঁকে যে কজন অভিজ্ঞ যোদ্ধার দিকে তাকিয়ে থাকতে হবে জেরার্ড তাঁদেরই একজন। সত্যটা জানেন বলেই কিছুদিন আগে ইংল্যান্ড কোচও বলেছিলেন, ‘আমরা শিরোপার জন্যই লড়ব এবং জেরার্ড সেখানে মূল ভূমিকা পালন করবে।’

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের এটা তৃতীয় বিশ্বকাপ। আগের দুটি বিশ্বকাপেও প্রত্যাশা কম ছিল না তাঁকে ঘিরে। তবে শুধু জেরার্ড নন, দল হিসেবেই ইংল্যান্ড ব্যর্থ হয়েছে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে। রস বার্কলি, রাহিম স্টার্লিং কিংবা লুক শরা বড় আসরে এখনো প্রমাণিত নন। ওয়েইন রুনি কিংবা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডরা সেরা ছন্দে নেই। লিভারপুলের হয়ে এই মৌসুমে জেরার্ডের দারুণ ফর্ম, তাই সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ইংল্যান্ডকে।

এত কিছুর পরও অবশ্য শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগটা জেতা হয়নি জেরার্ডের। বিশ্বকাপে দারুণ কিছু করে কি সেই আক্ষেপটা ঘোচাতে পারবেন ইংল্যান্ড মিডফিল্ডার? পারবেন কি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে?

ব্রাজিল বিশ্বকাপেই যে ইংল্যান্ডের হয়ে তার পথচলা শেষ হতে পারে, সেই আভাস এরই মধ্য দিয়ে রেখেছেন জেরার্ড। ওয়েবসাইট।  

y�/p .a ��X সেই প্রশ্ন আপাতত তোলা থাক। কদিন পরেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, তার পর বিশ্বকাপ। থিবো নিকোলাস মার্ক কোর্তোয়ার সামনে এখন আকাশ ছোঁয়ার হাতছানি। ওয়েবসাইট৷